নাফ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৪:০৩

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হতে পারে।

বুধবার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

এ তথ্য নিশ্চিত করে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এস আই) নুরে আলম বলেন, বুধবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নাফ নদী এলাকায় এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে লাশের কোন ধরনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এমআর