সংবাদ সংক্ষেপ

আপডেট : ০১ জুন ২০১৯, ২১:৪০

পীরগঞ্জে ধান ক্রয় অভিযান উদ্বোধন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা পীরগঞ্জ খাদ্য গুদামে শনিবার ধান ক্রয় অভিযান উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।  এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডব্লিউ এম রায়হান শাহ্, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মোমিন সরকার, খাদ্য গুদাম কর্মকর্তা মাহবুব হাসান, ব্যবসায়ী এ কে এম মইনুল হোসেন সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা

ও পুরস্কার বিতরণ

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা বেসরকারি সংস্থা এস এম কে কে এর আয়োজনে রমজান উপলক্ষে স্বরূপকাঠির সেহাঙ্গলে তিন দিনব্যাপী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা শেষ হয়েছে। শনিবার ওই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো. গোলাম কবির। এস এম কে কে এর নির্বাহী পরিচালক মো. মঞ্জুর কাদিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন  ইউপি চেয়ারম্যান কে এম সবুর তালুকদার, সমাজসেবক শেখ মুহম্মদ হোসেন ও অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মোস্তফা শেখ।

দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা স্বেচ্ছাসেবী সংগঠন বড়াইগ্রাম সচেতন যুব সমাজের উদ্যোগে শনিবার দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।  উপজেলার চড়ুইকোল মাদ্রাসা মাঠে সংগঠনের সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মো. মমিন আলী প্রধান অতিথি হিসেবে ৬০টি দুস্থ পরিবারের মাঝে এসব সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার আতিকুজ্জামান স্বাধীন, ইউপি সদস্য খোরশেদ আলম প্রমুখ।

ঝিনাইদহে মানববন্ধন

ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহে মাইক্রো বাসের চাপায় স্কুলছাত্রী তাসমিয়া খাতুনসহ দুজন নিহতের ঘটনায় মাইক্রো চালককে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শনিবার মানববন্ধন করা হয়েছে। ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার মুক্তিযোদ্ধা মসিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন পোড়াহাটি ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, স্কুলের প্রধান শিক্ষক  তারিকুল ইসলাম টিপু প্রমুখ। গত ২৯ মে ঢাকা থেকে ঝিনাইদহগামী একটি মাইক্রোবাস স্কুলছাত্রী তাসমিয়া খাতুন ও বাইসাইকেল আরোহী ইমামুলকে চাপা দেয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

কামারখন্দে কৃষি যন্ত্রপাতি বিতরণ

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে শনিবার কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-ওও প্রজেক্ট (এনএটিপি) এর আওতায় উপজেলা পরিষদে কৃষি কর্মকর্তার কার্যালয়ে সিআইজি সমিতির কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক আরশেদ আলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা এস এম সহীদ নুর আকবর, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত প্রমুখ।

পাঁচবিবিতে ঈদবস্ত্র বিতরণ

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা পাঁচবিবিতে শনিবার কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত এক ঝাঁক তরুণের সমস্বয়ে গঠিত সেবামূলক সংগঠন ব্লাড ডোনেশন টিম দুঃস্থদের মাঝে ঈদবস্ত্র ও সেমাই চিনি বিতরণ করেছে। পাঁচবিবি পৌর পার্কে সংগঠনের সভাপতি সাগর ফকিরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, সহকারী অধ্যাপক আজাদ আলী, বন্ধনের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বিপ্লব, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সম্পাদক আব্দুল হাই, প্রভাষক আওরঙ্গজেব ও শাহজাহান আলী প্রমুখ।

অসহায়দের মাঝে ভিজিএফে’র চাল বিতরণ

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা ঈদ উপলক্ষে গাংনীর কাথুলী ইউপির পক্ষ থেকে গরীব অসহায়দের মাঝে শনিবার ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়নের তালিকাভুক্ত ৩৯০জন উপকারভোগী অসহায় দরিদ্রদের মাঝে ১৫ কেজি করে ভিজিএফ’র এ চাল বিতরণ করা হয়। কাথুলী ইউপি কার্যালয়ে কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা সরকারি বরাদ্দের চাল বিতরণ করেন। এছাড়াও ইউনিয়নের তালিকাভুক্ত ২৭জন ভিক্ষুককে ৩০ কেজি করে চাল দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, কাথুলী ইউপি সচিব আব্দুল হামিদ প্রমুখ।

উপকূলীয় জেলেদের মাঝে বিশেষ

ভিজিএফ চাল বিতরণ

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা বোরহানউদ্দিনে শনিবার সকালে উপকূলীয় নিবন্ধিত সকল জেলের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা। বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন জানান, সরকার ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। এ সময় উপকূলীয় ৪২টি উপজেলার সকল নিবন্ধিত জেলের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার স্বরুপ ডিজিএফ প্রকল্প গ্রহণ করে। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় গংগাপুর ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে জনপ্রতি ৪০ কেজি করে চাল বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম প্রমুখ ।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে

ঢেউটিন বিতরণ

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা কাউখালীর বেতকা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে শনিবার ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। কাউখালী উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী থানার ওসি(তদন্ত) ফরিদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম প্রমুখ।