জম্বু কাশ্মির ইমাম সমিতি রবিবার (২০ মার্চ) জম্মু ও কাশ্মিরের কুপওয়ারা জেলার হান্দওয়ারা শহরে যুব উন্নয়নের জন্য একটি সেমিনারের আয়োজন করে। “শিশু বিকাশে সমাজের ভূমিকা” শীর্ষক সেমিনারে ওই এলাকার ১০০ জনেরও বেশি শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী এবং সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এ এন আই।
ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিলাল আহমদ লোন বলেন, “আমাদের সন্তানদের সঠিক পথ দেখাতে অভিভাবক ও সমাজকে সার্বিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে হবে”।
সেমিনারের উদ্দেশ্য ছিল শিশু বিকাশে সমাজের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানে বক্তৃতা করেন আউকাফ কমিটির চেয়ারম্যান গোলাম রসুল বন্দে, হান্দোয়ারার গ্র্যান্ড মুফতি নিজামুদ্দিন নদভী, অ্যাডভোকেট আব মজিদ বান্দে এবং মুফতি জহুর আহমদ।
