বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকা দলকে ছন্দে ফিরতে আহ্বান জানালেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিস। তিনি বলেন, ‘আমরা প্রথম ম্যাচে হেরেছি। কিন্তু, আমাদের দ্রুতই ছন্দে ফেরাটা জরুরি। এটা খুবই সম্ভব। আমাদের বাংলাদেশের বিপক্ষেই নিজেদের ফিরে পাওয়ার সুযোগ থাকছে।’ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাটিং করে চার ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১১ রান সংগ্রহ করে ইংল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ৩৯.৫ ওভারে ২০৭ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। হারতে হয় ১০৪ রানের বিশাল ব্যবধানে।
