সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সামান্য উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৫২.৮৩ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ০.৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৬.৮১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২.৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৬.৭৪ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেনে অংশ নেওয়া ৩৭৯ কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত আছে ৬৫টির।
অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৩.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৮৮৩.৮৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ৬.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৮০৮.৩৩ পয়েন্টে এবং সিএসআই সূচক ০.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৬.৯৬ পয়েন্টে। এদিন সিএসইতে ২৮৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত আছে ৩৭টির।

পদ্মাসেতু চালু হলে বরিশালের বাণিজ্যিক গুরুত্ব আরও বাড়বে: দোরাইস্বামী