'পাকিস্তানে আগাম নির্বাচন হতে পারে'

আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৬:৩৮

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ খান বৃহস্পতিবার (২৪ মার্চ) বলেছেন, দেশ আগাম নির্বাচনের দিকে যেতে পারে। তবে তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধীদের অনাস্থা প্রস্তাব পরাজিত করবেন। 

রশিদ খান ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্যদের বলেন, 'দল পরিবর্তন করা তাদের কোনো উপকারে আসবে না। দলছুটদের অবশ্যই মনে রাখতে হবে দেশে আগাম নির্বাচনও ডাকা হতে পারে।' 

দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেছেন রশিদ খান। 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'যারা দল পরিবর্তন করছেন এবং ভাবছেন সম্মান পাবেন, তারা ভুল ভাবছেন।' এদিন রশিদ খান বলেন, 'সিদ্ধান্ত নিতে মিত্ররা সাধারণত বেশি সময় নেয়। যারা (প্রকৃত) তারা গণতন্ত্র ও তাদের দলের সঙ্গে অটুট থাকে।' 

আগামীকাল শুক্রবার (২৫ মার্চ) পাকিস্তানের পার্লামেন্টে ইমরান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলার জন্য অধিবেশন শুরু হবে। 

এদিকে সময় অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে দেশটির জাতীয় নির্বাচন হওয়ার কথা।

ইত্তেফাক/এসআর