ইজিয়াম শহর দখলের দাবি রাশিয়ার 

আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৭:০৭

ইউক্রেনের আরও এক শহর দখলের দাবি জানিয়েছে রাশিয়া। দেশটি জানিয়েছে, পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের ইজিয়াম শহর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম 'রোসিয়া ২৪' এই তথ্য জানিয়েছে।   

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কনাশেনকভ বলেন, রাশিয়ার সশস্ত্র বাহিনী তাদের বিশেষ সামরিক অভিযান অব্যাহত রেখছে। ২৪ মার্চ সকালের মধ্যে রাশিয়ান সেয়ান খারকিভ অঞ্চলের ইজিয়াম শহর পুরো নিয়ন্ত্রণ নিয়েছে। 

তবে ইউক্রেনের এই শহরের প্রশাসন জানিয়েছে, লড়াই অব্যাহত রয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, খারকিভ এবং পূর্ব ইউক্রেনের রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল লুহানস্ক ও দোনেৎস্কে প্রবেশের প্রধান দ্বার এই ইজিয়াম শহর।   

ইত্তেফাক/এসআর