ট্রাভেল ব্যাগে কষ্টিপাথরের মূর্তি

আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৮:২৬

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রাভেল ব্যাগ থেকে ৮ কেজি ৬০০ গ্রাম ওজনের ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার সান্তাহার স্টেশনের ৪ নম্বর প্লাটফরমের ওয়াক্তিয়া মসজিদের পাশ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির দাম প্রায় ১০ কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে। 

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান,  গোপন খবরের ভিত্তিতে সান্তাহার জংশন স্টেশন থেকে একটি  ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে ৮ কেজি ৬০০ গ্রাম ওজনের ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা।
মূর্তির বাহককে খুঁজে পাওয়া যায়নি।

ইত্তেফাক/ইউবি