ইউক্রেনকে আরও ৬ হাজার ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য

আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৭:০৯

রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধে ইউক্রেনকে ৬ হাজার অতিরিক্ত ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বেলজিয়ামের স্থানীয় সময় বৃহস্পতিবার অস্ত্র সরবরাহের এ ঘোষণা দেবেন।

ব্রাসেলসে জি-৭ ও ন্যাটোর বৈঠকে অংশ নিয়েছেন জনসন। এ সময় তিনি ৩ কোটি ৩০ লাখ ডলারের সাহাঘ্যও ঘোষণা করেন, যা ইউক্রেনের সেনা ও পাইলটদের বেতন-ভাতা পরিশোধে ব্যবহার করা হবে। তাছাড়া যুক্তরাজ্য সরকার ঐ অঞ্চলে রাশিয়ান ও ইউক্রেনীয় ভাষায় সেবা দেওয়া সংবাদমাধ্যম বিবিসিকেও ৪০ লাখ ডলারের বেশি সাহাঘ্য করবে। জনসন বলেন, ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতাকে বাড়ানোর জন্য মিত্রদের সঙ্গে কাজ করছে যুক্তরাজ্য। পাশাপাশি দেশটির প্রতিরক্ষাব্যবস্হা শক্তিশালী করা হচ্ছে বলেও জানান তিনি।

যুক্তরাজ্যের পক্ষ থেকে ইউক্রেনকে এরই মধ্যে প্রায় ৪ হাজার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে। এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও যুত্তরাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে।

- এএফপি

ইত্তেফাক/জেডএইচডি