রাজধানীর রূপনগর বেড়িবাঁধে ২ ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২৫ মার্চ) ভোরে রূপনগর বিরুলিয়া বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কোকাকোলা গাড়ির লেবার রফিক (২৫) এবং ট্রাকচালক বাদল (৪৫)। আহতরা হলেন- ফয়সাল (১৯), সেলিম (২৬), রিপন (২৫) ও আলম (৪৫)।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘ত্রিমুখী সংঘর্ষে পিকআপের উপরে থাকা চার শ্রমিক এবং ট্রাকচালক আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে রফিক (২৫) এবং ৮টার দিকে বাদল (৪৫) মারা যান। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
