স্পোর্টস রিপোর্টার
জাতীয় ব্যাডমিন্টনের এককে চ্যাম্পিয়ন শাপলা আক্তারকে অনুশীলনে বাধা দেওয়া হচ্ছে। ব্যাডমিন্টন ফেডারেশনের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন তিনি।
শাপলা আক্তার জানান উডেন ফ্লোরে অনুশীলন করতে গেলে তাকে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। তার অনুশীলনের সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাঠ দখল করে রাখা হয়। তিনি যখনই মাঠে অনুশীলন করতে যান তখনই কিছু ব্যক্তি মাঠে অনুশীলনের নামে মাঠ দখল করে রাখছেন।
জাতীয় দলের খেলোয়াড়দের জন্য নির্ধারিত কোট রাখার পরও শাপলা সেখানে অনুশীলন করতে পারছেন না। লিখিত অভিযোগে তিনি বলেন, ‘শুধু অনুশীলনে বাধা নয় নানাভাবে আমাকে উদ্দেশ্য করে কটাক্ষ করা হয়। মাঠের বাইরে বসে থাকা কয়েকজন অসংলগ্ন কথাবার্তার সম্মুখীন হওয়াসহ আমি একটি বিব্রতকর এবং অশালীন পরিবেশের মুখোমুুখি হচ্ছি।’
এ ব্যাপারে ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার বলেন, ‘এখানে সালাহউদ্দিন নামে একজন আছেন কোচিং করিয়ে করে টাকা কামান। উডেন ফ্লোর সরকারি স্থাপনা। এটা কারো টাকা কামানোর জায়গা না। আমি কঠিন ব্যবস্থা নেব। কেউ নিয়ম শৃঙ্খলার বাইরে না। কিছু লোকজন আছে যারা ফেডারেশনের কাজে বাধাগ্রস্ত করছে। জাতীয় খেলোয়াড়দের অনুশীলন করতে দেবে না এটা মেনে নেওয়া যায় না।
