সোনাদিয়ার পর টেকনাফ উপকূল থেকে ৫৭ রোহিঙ্গা উদ্ধার

আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৪:১৯

মহেশখালীর সোনাদিয়ার পর এবার মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে টেকনাফ উপকূল থেকে শুক্রবার ভোরে ৫৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় দুই দালাল ও স্থানীয় এক ব্যক্তিকে আটক করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, গোপন খবরের ভিত্তিতে টেকনাফের বাহারছড়ার শামলাপুর চ্যানেল থেকে ৫৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।

রোহিঙ্গাদের বরাত দিয়ে তিনি আরও জানান, দালালচক্রের মাধ্যমে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল রোহিঙ্গাদের। এ বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। 

গত ২১ মার্চ দুপুরে মালয়েশিয়ার কথা বলে মহেশখালীর সোনাদিয়া দ্বীপে ১৪৮ রোহিঙ্গাকে নামিয়ে দেওয়া হয়। পরে তাদের উদ্ধার করে মহেশখালী থানার পুলিশ। 

ইত্তেফাক/ইউবি