দরজায় পুলিশের কড়ানাড়া, ৭ তলা থেকে লাফিয়ে প্রাণ গেলো ৪ জনের 

আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৯:০৮

সুইজারল্যান্ডের মন্ট্রেক্স শহরের এক সাত তলা ভবনে বাস করতো এক ফরাসি পরিবার। গত বৃহস্পতিবার (২৩ মার্চ) ওই পরিবারের পাঁচ সদস্য ৭ তলা থেকে লাফ দেয়। এতে চারজন মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় আরেক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, ওই পরিবার সাত তলায় থাকতো। ধারণা করা হচ্ছে, পুলিশ যখন তাদের দরজায় কড়ানাড়া দেন এর কিছু মুহুর্ত পরেই তারা সাত তলা থেকে লাফ দেয়। বলা হয়েছে, ওই পরিবারের এক শিশুর হোম-স্কুলিং নিয়ে পুলিশ একটি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার চেষ্টা করার পরই এমন ঘটনা ঘটেছে।  

পুলিশ বলছে, ঘটনাস্থলে ৪০ বছর বয়সী এক ব্যক্তি, তার ৪১ বছর বয়সী স্ত্রী ও তার যমজ বোন এবং এই দম্পতির আট বছরের কন্যা মারা গেছেন। 

এছাড়া এই দম্পতির ১৫ বছরের ছেলে গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের মুখপাত্র আলেকজান্ডার বিসেঞ্জ বলেন, পাঁচ জন সদস্যের ওই পরিবার তাদের অ্যাপার্টমেন্ট থেকে লাফ দিয়েছে। 

ঘটনাস্থলে পুলিশ। ছবি সংগৃহীত

ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, পুলিশকে ডাকার আগে তিনি তাদের জুতা ছাড়া মাটিতে পড়ে থাকতে দেখেছেন। 

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দুই অফিসার তাদের ভবনে যাওয়ার পরেই এই ঘটনা ঘটেছে। অফিসাররা তাদের দরজায় কড়ানাড়া দেয়। এর পর ওই পরিবারের কেউ একজন জানতে যায় কে? পুলিশরা এরপর উত্তর দিলে ওই অ্যাপার্টমেন্ট নীরব হয়ে যায়। 

এরপর পুলিশ কর্মকর্তারা ওই অ্যাপার্টমেন্টের সামনে থেকে চলে আসে। এর কিছু মুহুর্ত পর পুলিশের কাছে ফোন আসে যে ওই ভবনের বেলকনি থেকে কেউ লাফ দিয়েছে।  

তবে আরেক পুলিশের মুখপাত্র জেন ক্রিস্টোফ বলেন, আমরা এখনও জানিনা তারা কি শুধু লাফ দিয়েছে না অন্য কাহিনী আছে। 

এই ঘটনার তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেক বলা হয়েছে। ডেইলি মেইল, এনডিটিভি। 

ইত্তেফাক/এসআর