বাগেরহাটের ফকিরহাটে বাসচাপায় ইলিয়াস হোসেন (৫২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রবিবার বেলা ১১টায় খুলনা-মাওয়া মহাসড়কের কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইলিয়াস হোসেন ফকিরহাট মডেল থানায় কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)আলিমুজ্জামান জানান, ইলিয়াজ হোসেন সমন জারি করার জন্য মোটরসাইকেলে ফলতিতা এলাকায় আসামির বাড়ি যাচ্ছিলেন। কাকডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইলিয়াস হোসেন নিহত হন। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্কুল প্রাঙ্গণে হলিক্রস শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু