সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতা দিবসের আলোচনা

আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৬:৫৪

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে (এসইইউ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) অনলাইনে ভার্চুয়াল এ আলোচনা সভা আয়োজন করা হয়।

এসইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম এর সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম। আরও বক্তব্য রাখেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. আ ব ম ফারুক, আর্টস ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম এ হাকিম এবং সাউথইস্ট বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ।

সভায় উপস্থিত ছিলেন এসইইউ’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, উপদেষ্টা, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

ইত্তেফাক/এসটিএম