আলোচনার জন্য ইউক্রেন-রুশ প্রতিনিধি দল পৌঁছেছে তুরস্কে

আপডেট : ২৯ মার্চ ২০২২, ১০:১০

মাসব্যাপী যুদ্ধের অবসানের লক্ষ্যে আজ মঙ্গলবার (২৯ মার্চ) বৈঠক বসবেন রাশিয়া ও ইউক্রেনের আলোচকরা। ইতোমধ্যেই দুই দেশের কর্মকর্তারা তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী দেশ দুটির মধ্যে মুখোমুখি আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে কখন বা কোথায় এই বৈঠক হবে তা জানায়নি কেউ।

তবে, মঙ্গলবারের (২৯ মার্চ) নির্ধারিত বৈঠকের আগেই ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ন্যাটো ইস্যুতে নিজেদের নিরপেক্ষতা ঘোষণা করতে এবং দেশটির পূর্বে অবস্থিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকার বিষয়ে একটি সমঝোতা বিবেচনা করার জন্য প্রস্তুত আছে ইউক্রেন।

জেলেনস্কি বলেন, আমি বুঝতে পারি যে রাশিয়াকে সম্পূর্ণরূপে ইউক্রেন ছেড়ে যেতে বাধ্য করা এ মুহুর্তে অসম্ভব। কারণ এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। আমি এ বিষয়ে উদ্বিগ্ন।

তিনি আরও যোগ করেন, যুদ্ধ শেষ করার একমাত্র উপায় ছিল রুশ নেতাদের সঙ্গে মুখোমুখি বৈঠক। কিন্তু রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তা আগেই খারিজ করেছিলেন।

ইত্তেফাক/টিআর