ওবায়দুল কাদেরের বাড়ির সামনে 'ককটেল' বিস্ফোরণ   

আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৪:৫২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের রাজাপুর গ্রামে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে সোমবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে 'ককটেল' বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেছেন।  

ওবায়দুল কাদেরের ছোট মো. শাহাদাত হোসেন বলেন, 'রাত ১০টার দিকে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়ি কিন্তু কোন হতাহতের ঘটনা ঘটেনি।'      

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ রোমন বলেন, 'সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনে কোম্পানীগঞ্জ-দাগনভূঞা সড়কের পাশ থেকে দুটি অবিস্ফোরিত 'ককটেল' উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞ ছাড়া ককটেল না পটকা বলা যাচ্ছে না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।' 

ইত্তেফাক/এআই