অপহরণ-ধর্ষণ মামলায় ৫ জনের যাবজ্জীবন

আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৫:১৯

সুনামগঞ্জের আলোচিত ৫ টি অপহরণ ও ধর্ষণ মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সুনামগঞ্জ আদালত। এছাড়া ২ জনকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে এই রায় দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচার মা.জাকির হোসেন। রায়ে সাজাপ্রাপ্ত আসামিদের ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। এই জরিমানার টাকা ভিকটিমকে দেওয়ার কথা বলা হয়েছে রায়ে।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রহিমের ছেলে রিপন মিয়া, ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের বাসিন্দা মো. আব্দুল লতিফের ছেলে মো, জজ মিয়া ও ফাতেমানগর গ্রামের বাসিন্দা মো. ওয়াজেদ আলীর ছেলে রুকন মিয়া, জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামের বাসিন্দা মৃত আলাকছ উল্লার ছেলে শাহিন মিয়া, সুনামগঞ্জ সদর উপজেলার ইছাগরি গ্রামের বাসিন্দা জিতেন্দ্র দাসের ছেলে শৈলেন দাস, বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের বাসিন্দা ইদন মিয়ার ছেলে আসাদ মিয়া। 

এছাড়াও আসাদ মিয়ার বাবা ইদন মিয়া ও মা জগতবানুকে খালাস দেওয়া হয়। রায়ের সময় আসামি মো. জজ মিয়া পলাতক ছিলেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট নান্টু রায় বলেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ৫ টি মামলাই ছিলো অপহরণ করে ধর্ষণের। আজকে বিজ্ঞ বিচারক এই ৫টি মামলার রায় ঘোষণা করেছেন। ৫ টি মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এভাবে অপহরণ ও ধর্ষণ মামলায় রায় দিয়ে অপরাধীদের যদি শাস্তি নিশ্চিত করা যায় তাহলে এধরণের অপরাধ কমে যাবে। আজকে ৫টি মামলার একসঙ্গে রায় একটি দৃষ্টান্তমূলক ঘটনা।

ইত্তেফাক/এমএএম