ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি পদে মামুন তুষার ও সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম রুবেল নির্বাচিত হয়েছেন।
মামুন তুষার দৈনিক আলোকিত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ও সিরাজুল ইসলাম রুবেল দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে কর্মরত।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমিতির কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির সাবেক সভাপতি বোরহানুল হক নতুন কমিটি ঘোষণা করেন। এসময় অন্য দুই নির্বাচন কমিশনার সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মাহবুব রনি ও সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম উপস্থিত ছিলেন
৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে মনোনীত ব্যক্তিরা হলেন- সহসভাপতি পদে জাগোনিউজ২৪.কমের আল সাদী ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রথম আলোর আসিফ হাওলাদার, অর্থ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের মাহাদী হাসান, দপ্তর সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের নাসিমুল হুদা। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে পদ পেয়েছেন নিউ এইজের ওবায়দুর রহমান, বাসসের মহিউদ্দিন মুজাহিদ ও নিউজবাংলা২৪.কমের মনিরুল ইসলাম।
