বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি'র জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের নিয়ে ‘সাই-ফাই আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের কনফারেন্স কক্ষে এ আড্ডা অনুষ্ঠিত হয়।
সায়েন্স ফিকশন আড্ডায় প্রধান বক্তা হিসেবে ছিলেন সংগঠনের মডারেটর ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কুতুবউদ্দিন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তাক আহমেদ, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কিশোর রায়, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সার্বণী সরকার ও বিএসএফএস সেন্ট্রালের দপ্তর সম্পাদক আজহারুল হক ফরাজী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি জোবায়ের হোসেন রাহাত। এছাড়াও ইউনিটের কার্যক্রমের প্রেজেন্টেশন দেন সংগঠনটির সহসভাপতি মো. হেলাল উদ্দিন।
আড্ডার ফাঁকে সায়েন্স ফিকশন কুইজে বিজয়ী তিনজনকে পুরষ্কৃত করা হয়। এছাড়াও কুইজ বিজয়ী আরও সাতজনকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়। আড্ডায় উপস্থিত বিজ্ঞানপ্রেমিদের নিয়ে ‘সায়েন্স ফিকশন ইন্সট্যান্ট পাবলিক স্পিকিং’ প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই সেগমেন্টে ৫ জনকে বিজয়ী হিসেবে পুরস্কার প্রদান করা হয়। এতে বিচারক হিসেবে ছিলেন সংগঠনটির সহসভাপতি রায়হান রিয়াজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপ। একইসাথে ‘ভাবনায় বিজ্ঞান’ শীর্ষক ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ও সমাপনী বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাফিয়া রহমান।
