বিএনপি’র জরুরি যৌথ সভা আজ

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৯:৪৩

জরুরি যৌথ সভা ডেকেছে বিএনপি। বুধবার (৩০ মার্চ) রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সভায় দেশের সামগ্রিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কর্মকাণ্ড পর্যালোচনা এবং আগামী দিনের করণীয় নির্ধারণ হবে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার যৌথ সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন তিনি।

ইত্তেফাক/কেকে