একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গত বুধবার ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ও তার জামাই মো. রেজাউল ইসলাম ভুঁইয়া মনোনয়নপত্র দাখিল করেছেন। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মো. রেজাউল ইসলাম ভুঁইয়া ব্রাহ্মণবাড়িয়ায় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নিকট এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা সরাইলে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
