পাকিস্তানে 'নিরাপত্তা সদর দফতরে' হামলা, ৬ সেনা নিহত 

আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৬:০৩

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বুধবার (৩০ মার্চ) এক নিরাপত্তা সদর দফতরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে পাকিস্তানের অন্তত ছয় সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২২জন। দেশটির এক সিনিয়র পুলিশ কর্মকর্তা এই তথ্য জানান।

জেলা পুলিশ অফিসার ওয়াকার আহমেদ খান বলেন, সন্ত্রাসীরা দক্ষিণ ওয়াজিরিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের ট্যাঙ্ক জেলায় এফসি লাইনে হামলা চালায়। গোলাগুলির সময় তিন সন্ত্রাসী নিহত হয়েছে।  

তিনি আরও জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওয়াকার আহমেদ খান বলেন,  ট্যাঙ্ক জেলার দিকে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে। এনডিটিভি। 

 

ইত্তেফাক/এসআর