ঘোষণা করা হলো আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০২২ বিজয়ীদের নাম। কথাসাহিত্যে আনিসুল হক, শিশুসাহিত্যে ফারুক হোসেন ও কবিতায় কবি রাজু আলীম এই পুরস্কার পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান। তিনি জানান, অচিরেই আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্ত কবি ও লেখকদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
