ভারতের চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে নির্মিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন হাইকমিশনার মোহাম্মদ ইমরান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের প্রো-চ্যান্সেলর অধ্যাপক ড. আর এস বাওয়া, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শতবীর সিং শেগাল, পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) অধ্যাপক ড. রঞ্জন শর্মা। হাইকমিশনারের সহধর্মিণী ড. জাকিয়া হাসনাত ইমরান ও মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।
এ সময় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় দুইশত ছাত্র ছাত্রীর পক্ষে বাংলাদেশি দুই শিক্ষার্থী রবিউল আমীন রুবেল ও সূত্রধর হাইকমিশনারকে ফুল দিয়ে স্বাগত জানান। ভারতের খ্যাতনামা এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।
