সদরপুরে ঝুঁকি নিয়ে গ্রামগঞ্জে চলছে নছিমন করিমন

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২১:৪৭

আইনগত নিষিদ্ধ থাকলেও স্যালো মেশিনের ইঞ্জিনচালিত সদরপুর উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে দাপিয়ে চলছে নছিমন, করিমন ও ভটভটি নামের যান্ত্রিক যানবাহন। অথচ আইন-শৃঙ্খলা বাহিনী দেখেও দেখছে না। ফলে অহরহ ঘটছে সড়ক দুর্ঘটনা, হতাহত হচ্ছে জান-মাল। ঐ সকল যান্ত্রিক যানবাহনের প্রকট শব্দে ও ধোঁয়ায় জনগণ হারাচ্ছে শ্রবণ শক্তি, দূষিত হচ্ছে পরিবেশ। অথচ গ্রামগঞ্জের মালামাল পরিবহনে জনপ্রিয়তার শীর্ষে উক্ত অবৈধ যানবাহনগুলো। সম্প্রতি গ্রামগঞ্জের হাট-বাজারগুলোতে মালামাল পরিবহনে গ্রামের জনগণ নছিমন, করিমনকেই বেছে নিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। পরিবহনগুলোতে অধিক ঝুঁকি নিয়ে এক ধরনের আনাড়ী চালকরা প্রতিদিনের আয়-রোজগার করে সংসার চালাচ্ছে।