মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৭

আপডেট : ৩১ মার্চ ২০২২, ১১:২২

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৩০ মার্চ) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, এ সময় গ্রেফতারকৃতদের কাছে থেকে ভয়ঙ্কর মাদক আইসসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ২৭টি মামলা করা হয়েছে।

ইত্তেফাক/এমআর