গাইবান্ধায় মাদক মামলায় পারভীন বেগম ওরফে শায়লা (৩৮) নামে এক নারীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই আদেশ দেন
দণ্ডপ্রাপ্ত পারভীন বেগম জেলার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের বর্ধনকুঠি এলাকার মৃত মছির উদ্দিনের স্ত্রী। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। অপরদিকে এই মামলায় অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ জানান, ২০১৮ সালের ৮ ডিসেম্বর গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ মোড় থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ পারভীন বেগমকে গ্রেফতার করা হয়। পরে গোবিন্দগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মনিরুল হক বাদী হয়ে তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। মামলার শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় দেন।

২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৭৩