মানিক মিয়া এভিনিউয়ে হঠাত্ পড়ে গেল পাম গাছ

আপডেট : ০২ জুন ২০১৯, ০১:০৯

মানুষের চলাচলের মধ্যেই হঠাত্ করে বিকট আওয়াজে একটি পাম গাছ রাস্তার উপর পড়ে যায়। এ ঘটনায় অল্পের জন্য বেঁচে যান এক মোটরসাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরের পর রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায়। প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, সড়কের ওই অংশ দিয়ে নিয়মিতই যানবাহন চলাচল করলেও সৌভাগ্যক্রমে ওই সময় কোন যানবাহন ছিলো না। নইলে বড় বিপদ ঘটতে পারত। সড়কের বিশাল অংশ জুড়ে গাছটি পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে সিটি কর্পোরেশনের কর্মীরা এসে গাছটি সরানোর পর প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।