শক্তি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

আপডেট : ০২ জুন ২০১৯, ০১:১০

বেসরকারি সংস্থা শক্তি ফাউন্ডেশন গতকাল শনিবার রাজধানীর ভাষাণটেক বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করে। এসময় প্রতিটি পরিবারকে ২টি পাতিল, ৭ কেজি চাল, ১টি মশারি, ১টি শাড়ি, ১ কেজি চিনি ও ১ কেজি ডাল দেওয়া হয়। সংস্থার মিরপুরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শক্তি ফাউন্ডেশনের মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের হেড মো. এমদাদুল হক, জোনাল হেড মো. মনিরুজ্জামান প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি