তালায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১০:৩৩

সাতক্ষীরার তালায় অজ্ঞাত এক ব্যক্তির (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ মার্চ) উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটী গ্রামের একটি পুকুর থেকে উক্ত লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, বেশ কয়েকদিন ধরে লোকটি এলাকায় ঘোরাফেরা করতো। তাকে কেউ চিনতো না। বৃহস্পতিবার দুপুরের দিকে কৃষ্ণকাটী গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি কিছুটা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে কয়েকজন জানায়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত  করে বলেন, লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি।

 

 

 

ইত্তেফাক/এমআর