বরিশালের কয়েক হাজার পরিবারে আগাম রোজা পালন 

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৭:১২

দেশে পবিত্র রমজানের চাঁদ দেখা না গেলেও আজ শনিবার (০২ এপ্রিল) থেকে বরিশালের বিভিন্ন এলাকায় আগাম রোজা পালন শুরু হয়েছে। ঐ সকল এলাকার মুসুল্লিরা শুক্রবার এশার নামাজ বাদ তারাবীহ নামাজ আদায় করেছেন। সৌদি আরবে শুক্রবার রমজান মাসের চাঁদ দেখার খবরে তারা রোজা পালন শুরু করেন। 

জানা গেছে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার এলাহাবাদ দরবার শরীফের অনুসারীরা বিগত বছরগুলোর ন্যায় এবারে সৌদি আরবের সাথে মিল রেখে আগাম রোজা পালন করছেন। 

বরিশাল নগরীর ২৬নং ওয়ার্ডের টিয়াখালী এলাকার বাসিন্দা নাসির চৌধুরী জানান, তারা বরাবরের ন্যায় সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করবেন। জেলার বাবুগঞ্জ, হিজলা, মেহেন্দিগঞ্জ, গৌরনদী, মুলাদী সহ বেশ কিছু এলাকার কয়েক হাজার পরিবার এ নিয়ম পালন করে আসছে। 

ইত্তেফাক/ ইআ