সংসদ ভেঙে দেওয়ার অনুরোধ ইমরান খানের

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৭:০১

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভিকে সংসদ ভেঙে দেওয়ার অনুরোধ দিয়েছেন। রবিবার (৩ এপ্রিল) সংবিধানের পঞ্চম ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার নাকচ করে দেওয়ার পর তিনি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ পরামর্শ দেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। 

ইমরান খান বলেন, আমি উদ্বিগ্ন অনেকের কাছ থেকে বার্তা পেয়েছি। জাতির সামনে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। ডেপুটি স্পিকার শাসন পরিবর্তনের প্রচেষ্টা এবং বিদেশি ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করেছেন।

এর আগে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান। একইসঙ্গে এটিকে সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদের পরিপন্থি হিসেবেও আখ্যা দেন তিনি।

ইত্তেফাক/এএইচপি