টিপ পরায় নারীকে গালাগালি: নারী পক্ষের প্রতিবাদ

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৫:১৮

শনিবার (২ এপ্রিল) ফার্মগেট এলাকায় ড. লতা সমদ্দার ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময়ে তার কপালে পরা টিপ নিয়ে আপত্তি জানিয়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি লতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। লতা এর প্রতিবাদ করায় ঐ ব্যক্তি লতার উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে চলে যায়। 

রবিবার (৩ এপ্রিল) দুপুরে এ ঘটনার টিপ পরে নারীবাদী বেসরকারি সংগঠন নারীপক্ষ প্রতিবাদ জানিয়েছে।   

তারা জানায়, নারীপক্ষ এইধরনের অপরাধমূলক ও সহিংস আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং অনতিবিলম্বে অপরাধীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে।

 

ইত্তেফাক/এমএএম