মহামারী চলাকালীন চিকিৎসা ও অর্থনৈতিক সহায়তার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষ শ্রিংলা শনিবার এমনটা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী দেউবা বলেন, মহামারী চলাকালীন নেপালের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। তারা আমাদের প্রয়োজনীয় ভ্যাকসিন, তরল অক্সিজেন, ওষুধ সহ নানা রকম প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করেছে। এতে আমি ভারতের কাছে কৃতজ্ঞ।
তিন দিনের সফরে নয়াদিল্লিতে এসেছিলেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। তার সফরসঙ্গী নেপালের এক শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল। দেউবার সঙ্গে এসেছেন স্ত্রী আরজ়ুও। গত জুলাইয়ে নেপালের মসনদে প্রত্যাবর্তনের পরে এই প্রথম বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত সফরে এলেন দেউবা।
