তথ্য প্রযুক্তির অদম্য প্রতিযোগিতায় ব্যস্ত বর্তমান প্রজন্ম। আধুনিক যুগ গঠনের সাথে সাথে সবকিছুতেই পরিবর্তন আসছে, হচ্ছে নতুন নতুন উদ্ভাবন প্রতিনিয়ত। দিনে দিনে নতুন নতুন চাকরির ক্ষেত্র তৈরি হচ্ছে।মূলত আধুনিক সময়ে কর্মসংস্থানের জোয়ার আসছে, অনলাইন ভিত্তিক চাকরিগুলিকে কেন্দ্র করে। ডিজিটাল মার্কেটিং হলো কয়েকটি অনলাইন ভিত্তিক কাজের মধ্যে একটি।
এটি এমন এক মাধ্যম যার মাধ্যমে কেউ নিজের দক্ষতাকে মানুষের কাছে প্রকাশ করতে পারে অদম্য গতিতে। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের জীবন গড়তে পারে ডিজিটাল প্লাটফর্মে এক অনন্য উপায়ে।
আনিসুর রহমান নিলয় একজন তরুণ উদ্যোক্তা। মুন্সীগঞ্জের একজন সাধারণ মানুষ হলেও তার স্বপ্ন ছিল মানুষের মধ্যে আধুনিকতার ছোঁয়া সৃষ্টি করা। তার লক্ষ্য ছিল প্রযুক্তি ব্যবহার করে হাজার হাজার বেকার মানুষকে স্বাবলম্বী করা। তাই তিনি সার্বিক দিক বিবেচনা করে ‘নিলয় আইটি ইন্সটিটিউট’ নামে একটি আইটি ইন্সটিটিউট গড়ে তুলেছেন।
এই আইটি ইন্সটিটিউটটি মূলত ডিজিটাল মার্কেটিং এবং শপিফাই ড্রপশিপিং অনলাইন কোর্স নিয়ে কাজ করে। তারা ইতিমধ্যে ২৩ টি ব্যাচকে প্রশিক্ষণ দিতে সক্ষম হয়েছে যার সহযোগিতায় কিছু বিশেষজ্ঞ প্রশিক্ষক রয়েছে। তাদের কোর্সে আজীবন প্রবেশাধিকারও রয়েছে। তারা তাদের শিক্ষার্থীদের আত্ম-বিকাশের জন্য সর্বদাই প্রস্তুত। এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ১৮০০ টিরও বেশি সেশন সম্পন্ন করেছে এবং ২০০০০ এর-ও বেশি শিক্ষার্থীকে পেশা-জীবনে উন্নতি করতে সাহায্য করেছে বৃদ্ধি করেছে তাদের দক্ষতা। এই আইটি প্রশিক্ষণ কেন্দ্রে আপনাকে অনলাইনে একটি রোমাঞ্চকর উপায়ে শেখার অভিজ্ঞতা দিবে। আপনি আপনার সুবিধাজনক উপায়ে বসে ক্লাস উপভোগ করতে পারবেন এবং করার সময় আপনি কখনই কোনো নেতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হবেন না।
ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা থাকলে আপনি শুধু বাংলাদেশি ক্লায়েন্টদের জন্য নয়, ঘরে বসে বাংলাদেশিদের পাশাপাশি বিদেশী ক্লায়েন্টদের জন্যও কাজ করতে পারবেন।
