গাংনীতে ২৫০ বোতল ফেনসিডিলসহ আটক ২

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৭:৫৩

গাংনী উপজেলার ভরাট গ্রাম থেকে ২৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বামন্দী পুলিশ। তাদের আটক করার সময় ধস্তাধস্তিতে এএসআই শরিফুল ইসলাম আহত হন। 

রবিবার (৩ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে ভরাট বিলপাড়া থেকে তাদের আটক করে। আটকরা হলেন গাংনী উপজেলার ওলিনগর গ্রামের সুলতান সেখের ছেলে আবুল কালাম আজাদ (৩৬) ও তেরাইল গ্রামের মোতাহার বিশ্বাসের ছেলে মেছের আলী (৫০)।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ভরাট গ্রামের বিলপাড়া এলাকায় বিপুল পরিমাণ মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে। এ সময় তাদের আটক করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের সঙ্গে ধস্তাধস্তিতে পুলিশের এএসআই শরিফুল ইসলাম আহত হন। 

আটক আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ১২-১৩টি মাদক মামলা রয়েছে। আটক দুই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রেক্ষিতে তাদের জেল-হাজতে প্রেরণ করা হবে।

ইত্তেফাক/জেডএইচডি