ক্যালিফোর্নিয়ায় গুলিতে নিহত ৬, আহত ৯

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৯:৩১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয় জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও নয় জন। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে রবিবার (৩ এপ্রিল) সকালে ক্যালিফোর্নিয়া রাজ্যের রাজধানী স্যাক্রামেন্টো শহরে ঘটেছে এই ঘটনা। স্যাক্রামেন্টো শহরের পুলিশ এক টুইট বার্তায় বলেছে, কর্মকর্তারা গুলিতে হতাহত ১৫ জনকে চিহ্নিত করেছে। এরমধ্যে নিহত ছয়জনও আছে।

তবে ঠিক কি কারণে বা কারা গুলি চালিয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

টুইটারে পোস্ট করা ভিডিওতে গুলির শব্দ শোনা যাচ্ছে এবং রাস্তা দিয়ে মানুষ ছোটাছুটি করছে। এছাড়া ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে অনেক অ্যাম্বুলেন্স।

পুলিশ এই ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে টুইটে বলেছে, ঘটনাস্থলে বিশাল পুলিশ উপস্থিত থাকবে। সিএনএন, এবিসি।

ইত্তেফাক/এসআর