রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পুলিশ।
রবিবার (৩ এপ্রিল) সকাল ৬টা থেকে সোমবার (৪ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪ হাজার ৮৬৩ পিস ইয়াবা, ১১০ পুরিয়া হেরোইন ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
