‘পরাজয়ের পরই বুঝতে পেরেছি, ওরা আমাকে কতটা ভালবাসে’

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০০:৫৯

সম্প্রতি অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে অংশ নিয়েছিলেন অভিনেত্রী নির্মাতা তানিয়া আহমেদ। টানা কয়েকবার বিজয়ের পর এবারের পরাজয়কে ভিন্নভাবে মূল্যায়ন করেছেন এই অভিনেত্রী।

তিনি বলেন,‘এবারের নির্বাচনে পরাজয়ের বিষয়টা আমি ভিন্নভাবে মূল্যায়ন করি। কারণ নির্বাচনের ফলাফলের পর আমার কলিগদের মন খারাপেই বুঝতে পারি ওরা কতটা ভালবাসে।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তার নতুন ছবির কাজ শুরু করবেন কিনা এমন প্রশ্নে তানিয়া আহমেদ বলেন,‘আমার ইচ্ছে হচ্ছে একেবারেই তরুণদের নিয়ে একটি ছবি নির্মাণ করার। সবকিছু ঠিকঠাক হলে হয়ত খুব শিগগিরই ছবিটির কাজ শুরু করবো।

ইত্তেফাক/এমআর