গৌরনদীর বাটাজোরে বাজারে আগুন

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৭:৩৪

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাজারে পুলিশ ক্যাম্পের পাশে বাঁশের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৫ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র। এসময় ফায়ার সার্ভিসের ২ ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ইত্তেফাক/এমএএম