চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আশিষ রায়কে গ্রেফতারে অভিযান

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ২৩:০৭

২৪ বছর আগের চাঞ্চল্যকর ও বহুল আলোচিত জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত ১ নম্বর আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব)।

মঙ্গলবার ( ৫ এপ্রিল)  রাত ১০টা ১৫ মিনিটে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন অভিযানের বিষয়টি করেন।

তিনি জানান, আশিষ রায় চৌধুরী গুলশানের একটি বাসায় অবস্থান করছেন। খবর পেয়ে র‌্যাব সদস্যরা বাসাটি ঘিরে রেখেছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে। 

বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাব।

১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীতে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম গুলশান থানায় মামলা করেন। 

ইত্তেফাক/ইউবি