খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০১:২৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে। বুধবার বিকেল ৩টার দিকে গুলশানের বাসভবন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে বুধবার বিকেল ৩টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

এদিকে মঙ্গলবার খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা পর্যবেক্ষণ করেন চিকিৎসক দলের প্রধান ডাক্তার সাহাব উদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি টিম। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ফের হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে টানা ৮১ দিন চিকিৎসাধীন থাকার পর ১ ফেব্রুয়ারি বাসায় ফিরেন খালেদা জিয়া।

ইত্তেফাক/ইউবি