১০২ কোটি টাকা বিনিয়োগ পেলো পেপারফ্লাই

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১০:৪৭

দেশব্যাপী গ্রাহকের দোরগোড়ায় ডেলিভারি প্রদানে অগ্রগণ্য প্রযুক্তিনির্ভর লজিস্টিকস কোম্পানি পেপারফ্লাই নতুন করে ১০২ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে। ভারতের ই-কমার্স লজিস্টিকস সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান ইকম এক্সপ্রেস এ বিনিয়োগ করছে। মঙ্গলবার (৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পেপারফ্লাইয়ে বিনিয়োগের বিষয়ে প্রতিষ্ঠানটির সিইও এবং সহ প্রতিষ্ঠাতা টি. এ. কৃষ্ণান জানান, পেপারফ্লাই বাংলাদেশের ই-কমার্স খাতের বিকাশ ঘটাতে এবং দেশের সবস্থানে এই সেবার পরিসর বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পেপারফ্লাইয়ে ইকম এক্সপ্রেসের সহায়ক বিনিয়োগের মাধ্যমে আমরা এই কোম্পানির প্রতি আমাদের পূর্ণ সহায়তার ইচ্ছা প্রকাশ করছি।

এ বিষয়ে পেপারফ্লাইয়ের এমডি ও সিইও শাহরিয়ার হাসান বলেন, ইকম এক্সপ্রেসের এ বিনিয়োগের মাধ্যমে আমরা সামনের দিনগুলোতে তৃণমূল পর্যায়ে প্রযুক্তি ও উপযোগিতার সঠিক মিশেল ঘটিয়ে কুরিয়ার খাতে আমূল পরিবর্তন আনতে পারবো বলে প্রত্যাশা করছি। আমরা অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশের লজিস্টিকস খাতের সম্ভাবনার বিষয়টি স্বচ্ছভাবে স্বীকৃতি পেয়েছে এই ফান্ড সংযোজনার মাধ্যমে। 

২০১৬ সালে প্রতিষ্ঠিত পেপারফ্লাই বাংলাদেশের প্রথম প্রযুক্তিনির্ভর লজিস্টিকস কোম্পানি, যা ২০০টি ডেলিভারি পয়েন্ট থেকে সারা দেশজুড়ে সেবা দিচ্ছে।

ইত্তেফাক/এমআর