পাবনায় ভটভটি চাপায় মা-মেয়ে নিহত

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২১:৫২

পাবনায় ভুটভুটি চাপায় অন্তঃস্বত্তা মা ও  মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার  হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙ্গাবাড়িয়া গ্রামের আকবার  হোসেনর স্ত্রী রিমি খাতুন (৩৫) ও মেয়ে বর্ষা খাতুন (৭)। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল হক জানান, সকালে চর বাঙ্গাবাড়িয়া গ্রামে বাড়ির সামনে স্ত্রী সন্তানকে অটোভ্যানে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছিলেন আকবার হোসেন। এ সময় পেছন থেকে একটি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি তাদের ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই মা মেয়ে নিহত হয়। আহত হন আকবার হোসেন। তাকে পাবনা  জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  নিহত রিনি আট মাসের অন্তঃস্বত্তা ছিলেন।