এবারের ঈদকে সামনে রেখে প্রকাশ পাচ্ছে ‘কেনো আজ’ শিরোনামরে একটি গান। এর কথার সঙ্গে মিল রেখে নির্মিত হয়েছে নান্দনিক একটি গল্প নির্ভর ভিডিও। এটি নির্দেশনা দিয়েছেন পরিচালক মাহিন আওলাদ। ভিডিওতে জুটি বেঁধে হাজির হয়েছেন টিভি পর্দার দুই পরিচিত মুখ নিলয় আলমগীর ও হিমি।
গীতিকবি জামাল হোসেনের কথায় গানটি গেয়েছেন বেলাল খান। গানের ভিডিওতেও দেখা যাবে এই গায়ককে। ‘কেনো আজ’ গানটি সূর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূনের। গানচিত্রটি প্রকাশ করছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক।
আরও পড়ুন: মজার খেলায় মেতেছেন মাশরাফি-সাকিবরা
মাহিন বলেন, ‘সুন্দর সেট বানিয়ে গানটি এফডিসিতে শুটিং করা হয়েছে। সময়ের চাহিদায় এখন গানের সঙ্গে ভিডিও নির্মাণ করা হয়। গানের কথার সঙ্গে সে ভিডিওর গল্পের মিল না থাকলে দর্শকরা গান থেকেও মুখ ফিরিয়ে নেয়। আমার নির্মাণে সব সময় গল্প বলার চেষ্টা করি। গানেও তার ব্যতিক্রম হবেনা।
গানটি দর্শক-শ্রোতাদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেবে বলে মন্তব্য করেন মডেল নিলয় আলমগীর ও হিমি।
ইত্তেফাক/বিএএফ
