আজ ৭ এপ্রিল বৃহস্পতিবার দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ কন্যা ও দৈনিক ইত্তেফাকের মহিলা অঙ্গন পাতার সম্পাদিকা এবং অন্যতম পরিচালক বেগম আখতারুন্নাহার বেবীর ৩০তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষ্যে আজ মরহুমার ২৫০, পশ্চিম ধানমন্ডি রোড-১৯ (পুরাতন)-এ নিজ বাসভবনে কোরআনখানি এবং নারিন্দা মশরীখোলা শাহ্ সাহেবের বাড়ি দরবার শরিফে মরহুমার মাজারসংলগ্ন মসজিদে সকালে কোরআনখানি, বাদ-আসর মিলাদ মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে। আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের ইফতারে শরিক হতে মরহুমার সন্তানগণ অনুরোধ জানিয়েছেন।
