অস্ত্র, অস্ত্র, অস্ত্র চাই: ন্যাটোকে ইউক্রেনের মন্ত্রী

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৩:৫৮

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুবেলা ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। ব্রাসেলসে অনুষ্ঠিত এই বৈঠকে ইউক্রেনের পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে। সেইসঙ্গে কুবেলা তার দেশে অস্ত্রের চাহিদার বিষয়টিও উল্লেখ করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে ইউক্রেনের উদ্দেশ্যর কথা খুব ভালো ভাবেই বুঝিয়েছেন কুবেলা। তিনি তিনটি শব্দে তার চাহিদা তুলে ধরেছেন।

ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্যে কুবেলা বলেন, অস্ত্র, অস্ত্র, অস্ত্র।

বিবিসি জানায়, ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের কারণে দেশটিতে চরম আকারে অস্ত্রের চাহিদা দেখা দিয়েছে। যার কারণে কুবেলা ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহ করে মানুষের জীবন বাঁচানোর আহ্বান জানান।

কুবেলা বলেন, অস্ত্রের টেকসই এবং পর্যাপ্ত সরবরাহ ইউক্রেনীয় বিজয় আনতে পারে। তা না হলে বড় আত্মত্যাগ দিতে হবে আমাদের।

ইত্তেফাক/টিআর