অধ্যাপক মমতাজউদ্দীন আহমদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ০২ জুন ২০১৯, ১৭:৫৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও শিক্ষাবিদ অধ্যাপক মমতাজউদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ রবিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নাটক ও শিক্ষা ক্ষেত্রে মমতাজউদ্দীনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, তার মৃত্যুতে শিক্ষা ও নাট্য জগতে অপূরণীয় ক্ষতি হলো।

শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

একুশে পদক বিজয়ী নাট্যকার মমতাজউদ্দীন আজ রবিবার বিকেলে এ্যাপোলো হাসপাতালে মারা যান।

আরো পড়ুন: আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি সম্ভব না: তথ্যমন্ত্রী

ইত্তেফাক/এমআই