ইউক্রেনের মিকোলাইভ, খারকিভ, ঝাপোরিঝঝিয়া এবং চুহুয়িভ শহরে মিসাইল হামলা চালানো হয়েছে। এতে ওই চার শহরের চারটি জ্বালানি মজুদের স্থাপনা ধ্বংস হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
রুশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ওই জ্বালানি সংরক্ষণ কেন্দ্রগুলো থেকে মিকোলাইভ এবং খারকিভ শহরের কাছে এবং দক্ষিণ-পূর্ব ডনবাস অঞ্চলের ইউক্রেনীয় সেনাদের জন্য সরবরাহ করা হতো।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ বৃহস্পতিবার পর্যন্ত টানা ৪৪ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘর্ষ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।
